Monday, April 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে নুসরাত হত্যা মামলার রায়ে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

banglarbarta.com by banglarbarta.com
October 26, 2019
in কুয়েত
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

Banglar-Barta-Logo1মোহাম্মদ হেবজু (কুয়েত থেকে) ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে শোকরানা মাহফিল এর আয়োজন করেছে প্রবাসী সোনাগাজী জনকল্যাণ সংস্থা, কুয়েত। শুক্রবার রাত ৯টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকার এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শাহজান সবুজ। সংগঠনের সদস্য সচিব নুরুল আলম রুবেলের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজ উদ্দিন মিন্টু, তুহা মিলন,আব্দুল কাদের, মোস্তফা ফারুকি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদ প্রমুখ। বক্তব্য রাখেন, কুয়েত প্রবাসী নুসরাত এর ভাই নাহিয়ান আরমান, চাচা হারুনুর রশিদ হেলাল, হাসান কামাল, আনোয়ার হুসেন, মুমিন উল্লাহ্‌ পাটুয়ারীসহ অনেকে। নুসরাতের কুয়েত প্রবাসী ভাই নাহিয়ান আরমান বক্তব্যে বলেন, নুসরাত হত্যা মামলার রায়ে আমরা খুশি, তবে এটি যতদিন না কার্যকর হবে; ততদিন পর্যন্ত আমি ও আমার পরিবার পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তে পিবিআইয়ের ভূমিকার প্রশংসা করে নুসরাতের প্রবাসী ভাই নাহিয়ান বলেন, মামলা রায়ের পর থেকেই কয়েকজন প্রভাবশালী আসামির পক্ষের লোকজন বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের জানমালের নিরাপত্তা চাই। অন্যদিকে, প্রবাসী সোনাগাজী জনকল্যাণ সংস্থা, কুয়েতের নেতৃবৃন্দরা দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যা মামলার রায় কার্যকরের জোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত। ২৪শে অক্টোবর বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

Post Views: 5
Previous Post

কুয়েতে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের জার্সি বিতরণ

Next Post

‘দ্য অপ্টিমিস্টস’, দেশমাতৃকার কল্যাণে আমেরিকা প্রবাসীদের একটি অঙ্গীকার

Next Post

‘দ্য অপ্টিমিস্টস’, দেশমাতৃকার কল্যাণে আমেরিকা প্রবাসীদের একটি অঙ্গীকার

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist