Thursday, May 7, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

বায়ুদূষণে শীর্ষে এবার ইউরোপের পোল্যান্ড, ঢাকার উন্নতি

banglarbarta.com by banglarbarta.com
February 8, 2023
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
বায়ুদূষণে শীর্ষে এবার ইউরোপের পোল্যান্ড, ঢাকার উন্নতি
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর বুধবার সকালে তালিকার পঞ্চম স্থানে দেখা যায় ঢাকাকে। এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৭। আর সে সময় তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে ছিল ইউরোপের দেশ পোল্যান্ডের ক্রাকো শহর। বুধবার সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়। সকাল সোয়া আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের নয়টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের লাহোরের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে- মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু। শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হল ‘বিপজ্জনক’। কোনও শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনও শহরই। এর পরের স্থানগুলো যথাক্রমে- খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের মান অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আইকিউ এয়ারের তালিকায় দেশটির অবস্থান ১০১তম।

Post Views: 21
Previous Post

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হওয়ার ইতিহাস কী?

Next Post

ভারতে দুই কিলোমিটার রেললাইন চুরি করে বিক্রি!

Next Post
বিহারে রেললাইন চুরির ঘটনা এবারই প্রথম নয়

ভারতে দুই কিলোমিটার রেললাইন চুরি করে বিক্রি!

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist