Saturday, July 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রযুক্তি

গেম হোমফ্রন্ট

by
March 31, 2012
in প্রযুক্তি
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিখ্যাত গেম নির্মাতারা গেমকে জনপ্রিয় করার জন্য শুধু গেমপ্লে ও গেমের গ্রাফিক্সের দিকে জোর না দিয়ে, গেমের কাহিনীর ওপর বেশ জোর দিচ্ছেন। তাই নতুন গেমগুলোকে এমনভাবে বানানো হচ্ছে যাতে মনে হয় গেমার গেম খেলার সাথে সাথে কোনো মুভি উপভোগ করছেন। আজ যে গেমটি নিয়ে আলোচনা করা হবে সেটি একটি বেশ উপভোগ্য কাহিনীনির্ভর সায়েন্স ফিকশন ফাস্ট পারসন শূটিং গেম। গেমটি পিসির জন্য ডেভেলপ করেছে ডিজিটাল এক্সট্রিমস এবং কনসোলের জন্য ডেভেলপ করেছে কাওস স্টুডিওস। গেমটি পাবলিশ করেছে টিএইচকিউ। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে নামকরা গেম ইঞ্জিন আনরিয়েল। গেমের কাহিনী লিখেছেন আমেরিকার বিখ্যাত স্ক্রিনরাইটার, প্রডিউসার ও ডিরেক্টর মিস্টার জন ফ্রেডরিক মিলিয়াস।

গেমের পটভূমি হচ্ছে অদূর ভবিষ্যতের অর্থাৎ ২০২৭ সালের আমেরিকার সীমান্ত এলাকা, যেখানে দেখানো হয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হয়ে কোরিয়ান সৈন্যবাহিনী আমেরিকার মিসিসিপি নদী তীরবর্তী এলাকায় অবস্থিত সবগুলো স্টেট দখল করে নিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে গেমে প্রথমে কোরিয়ার বদলে চীনকে শত্রুপক্ষ বানানো হয়েছিল, কিন্তু গেমের এই কাহিনীর ফলে বাস্তবেই আমেরিকার সাথে চীনের বাণিজ্যিক সম্পর্কের অবনতি হতে পারে, সেই আশঙ্কায় পরে উত্তর কোরিয়াকে শত্রুপক্ষ করা হয়েছে। ২০১১ থেকে শুরু করে ২০২৭ পর্যন্ত ঘটা কিছু ঘটনার ভিত্তিতে এ যুদ্ধের ঘোষণা করা হবে। নতুন ধরনের কাহিনী গেম খেলার স্বাদ বাড়িয়ে তুলতে সক্ষম হবে বলে আশা রাখি। অন্যান্য গেমের তুলনায় এ গেমে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে, যা গেমটিকে আরও উপভোগ্য করে তুলেছে।

সিঙ্গেল প্লেয়ার মোডটি গেমের পুরনো ভার্সন ফ্রন্টলাইন্স-ফুয়েল অব ওয়ারের চেয়ে আরও সুন্দর করে সাজানো হয়েছে। গেমের ডিজাইন ডিরেক্টর ডেভিড ভোটাইপকা গেমটি সাজিয়েছেন হাফ-লাইফ ২ গেমের সজ্জার সাথে মিল রেখে। গেমে বায়োশক ও আনরিয়েল টুর্নামেন্ট গেমগুলোর ছাপও দেখা যাবে। ডিফিকাল্টি লেভেলের ওপরে ভিত্তি করে গেমের গেমপ্লের সময় ৫-১০ ঘণ্টা হতে পারে। মাল্টিপ্লেয়ার মোডে গাড়ি নিয়ে যুদ্ধ করার প্রবণতা বেশি লক্ষ করা যাবে। মিশন সম্পন্ন করার ফলে প্লেয়ার পয়েন্ট পাবে, যা তার কর্মদক্ষতা বাড়াবে। অর্থের বিনিময়ে ছোটখাটো অস্ত্র কেনার পাশাপাশি হেলিকপ্টার ও ট্যাঙ্কও কেনা যাবে। মাল্টিপ্লেয়ার মোডে ৩২ জন খেলা যাবে। দুটি টিমে খেলা হবে, যাতে প্রত্যেক টিমে ১৬ জন করে প্লেয়ার থাকবে। গেমে প্রায় ৭টি ম্যাপ আছে পিসি ভার্সন ও প্লেস্টেশন ভার্সনের জন্য। তবে সুবুর্বস নামে বিশেষ একটি ম্যাপ আছে, যা শুধু এক্সবক্স ভার্সনের জন্য অবমুক্ত করা হয়েছে।

Post Views: 40
Previous Post

নাইকন ডি৪ পেশাদার ফটোগ্রাফারদের জন্যে নতুন ডিএসএলআর ক্যামেরা-

Next Post

নতুন ধরণে ই-পেপার তৈরি করেছে তাইওয়ানের গবেষক দল-

Next Post

নতুন ধরণে ই-পেপার তৈরি করেছে তাইওয়ানের গবেষক দল-

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist