Saturday, August 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home সাহিত্য কবিতা

আমাদের দেশ খানি – গাজী আবু হানিফ

banglarbarta.com by banglarbarta.com
September 7, 2025
in কবিতা, শীর্ষ সংবাদ
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের দেশ খানি
গাজী আবু হানিফ

আমাদের দেশ খানি সবুজ সুন্দর
ফুলে ফলে গাছপালায় সেরা মনোকর।
আলো বায়ু মাটি জল
নদী বয় কলকল
মাঠে মাঠে ফসলেতে কতো লাগে মায়া
কতো ভালো লাগে তার বট কাঁঠাল ছায়া।
ভোর হলে ফুল ফোটে পাখি ডাকাডাকি
রোদে হেসে ঝলমলে ভরে যায় আঁখি।
বনে বনে গুণ গুণ
টুনটুনি টুনটুন
দোয়েল কোকিল আর শালিকের ডাক
কাদা জলে বকসারস মেলে তার পাখ।
ঘাসফড়িং ঘাসে ঘাসে করে ছুটাছুটি
শাপলা কলমি ফুলে খায় লুটোপুটি।
পিয়াল সজনে ডালে
লাফ দেয় তালে তালে
কৃষ্ণচূড়া শিমুলের দেখি যে আগুন
জেগে উঠে শীত শেষে বসন্ত ফাগুন।
মাঠে মাঠে অঘ্রাণেতে কতো হুলস্থুল
বাড়ি বাড়ি কৃষাণের বাঁধে কাজে গোল।
নবান্ন মধুর সুখে
সাড়া জাগে প্রাণে বুকে
পিঠা চিঁড়া মুড়ি মোয়ার পড়ে যায় ধুম
ভেঙে যায় সে আনন্দে সকলের ঘুম।
এইতো আমার দেশ শান্তি সুখে ভরা
ষড়ঋতুর ষড় রূপে আকুলিত করা।
জীবন মরণ হেথা
পেতে চায় না কে সে তা
কি করে ভুলি তার এত মায়া সুখ
মায়ের মুখের মতো তার চাঁদ মুখ।

আমি যেখানে থাকি

আমি যেখানে থাকি,সমতট এলাকা
আছে তার মাঠ,নদীনালা, ফুল ফসল ;
আছে তার ছায়া মায়া পাখির কুজন
আছে সুখদুঃখ আনন্দ বেদনার মেলবন্ধন।

আছে তার মানুষের মুখে,কতো জারী সারি
আছে মেলা খেলা, ষড়ঋতুর বিচিত্র রূপ
আছে পিঠাপার্বণ,নদীতে নৌকা বাইচ
গ্রামের হাটে,নদীতীরে কতো মেলা।

আমি যেখানে থাকি, তা বুঝি রম্য নদীর
ভাটির দেশের কন্যা হেথা ছোটে বেড়ায়;
রাখাল চরের বুকে তোলে বাঁশিতে সুর
গাঙচিল ডেকে ডেকে মাঠকে কাঁপায়।

মেঠোপথে পথে কতো লোকের আনাগোনা
কৃষাণীরা বাড়ি বাড়ি মাঠে মাঠে ধান শুকোয়;
জেলেরা জাল ফেলে ধরে নদীর মাছ
জলডাঙার এ যে এক সুরম্য সবুজ প্রান্তর।

Post Views: 62
Previous Post

কুয়েতে অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

Next Post

সাদা পাথর এবং জিজ্ঞাসা – সফিক ইসলাম

Next Post

সাদা পাথর এবং জিজ্ঞাসা - সফিক ইসলাম

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist