Tuesday, September 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

banglarbarta.com by banglarbarta.com
September 9, 2025
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতে অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব ‘জামাই মেলা’ এবার দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে মরুর দেশ কুয়েতে। তরুণ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ মেলা কেবল বিনোদনই নয়, প্রবাস জীবনে ঐক্য ও আনন্দের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকালে কুয়েতের হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। নারী-পুরুষ-শিশু সবাই মিলে অংশ নেন এ উৎসবে। গ্রামের মতোই জমে ওঠে প্রবাসের মেলায়।
বাংলাদেশে জামালপুর অঞ্চলে প্রতিবছর অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী উৎসবে জামাই সাজে শ্বশুরবাড়িতে যাওয়াই মূল আকর্ষণ। সেই ধারা ধরে কুয়েতে প্রবাসী তরুণদেরও জামাই সেজে বৌয়ের খোঁজে অপেক্ষা করতে দেখা যায়। কুয়েতে বসবাসরত অন্য জেলার প্রবাসীরা জানান, জামাই মেলা তাদের জন্য ছিলো ভিন্নধর্মী ও আনন্দদায়ক অভিজ্ঞতা। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন প্রবাস জীবনে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। জামালপুর একতা কুয়েত প্রবাসী সংগঠন আয়োজকরা জানায়, বিদেশের মাটিতে এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন প্রবাসীদের বিনোদনের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে তেমনি ঐক্য ও ভ্রাতৃত্ববোধও আরও মজবুত হয়েছে। সংগঠনের আয়োজক মোঃ মোশারফ হোসেন বলেন, “আমাদের উদ্দেশ্য ছিলো জামালপুরের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরা। প্রবাস জীবনের ব্যস্ততায় এমন সাংস্কৃতিক আয়োজন সবাইকে কাছাকাছি আনে। দিনভর চলা এই মেলায় ছিলো প্রবাস ব্যান্ড কুয়েত টিমের গান, প্রবাসী শিল্পীদের নাচ, খেলাধুলা, জাদু ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। যা দর্শকদের বিনোদনের মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে। মরুর দেশে থেকেও প্রবাসীরা ভুলে যাননি নিজেদের শেকড় সেটিই আবারো প্রমাণিত হলো এ আয়োজনে। কুয়েতে প্রথমবারের মতো আয়োজিত এই ‘জামাই মেলা’ প্রবাসীদের মধ্যে আনন্দ, ঐক্য আর সাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং আলসাবা সরকার অপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, হৃদয় খান, অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সহ সভাপতি আল আমিন রানা, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সহ সভাপতি সারোয়ার্দি, সাধারন সম্পাদক মোয়াজ্ঝেম হোসেন, ব্লগার মোঃ খাইরুল ইসলাম, ম্যানেজার মনির রজুসহ অসংখ্য প্রবাসী।

Post Views: 67
Previous Post

কুয়েতের ইকোপার্ক গুলি দর্শনার্থীদের কাছে জনপ্রিয়

Next Post

আমাদের দেশ খানি – গাজী আবু হানিফ

Next Post

আমাদের দেশ খানি - গাজী আবু হানিফ

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist