Tuesday, February 3, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান।

banglarbarta.com by banglarbarta.com
September 9, 2025
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান।
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে হাজারো প্রবাসী বাংলাদেশির মুখে হাসি ফোটাতে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীসেবার মানোন্নয়ন, সাশ্রয়ী টিকিট মূল্য এবং ব্যাগেজ সুবিধা সব মিলিয়ে এবার যেন প্রবাসীরা পাচ্ছেন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বস্তির বার্তা। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের কুয়েত অফিসে কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের কাছে এসব আশাব্যঞ্জক পরিকল্পনার কথা জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে চট্টগ্রাম প্রবাসীদের দীর্ঘদিনের দাবী ছিলো কুয়েত–চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট। কান্ট্রি ম্যানেজার ফরহাদ জানালেন যাত্রীদের সেই প্রত্যাশা পূরণে এখন মাত্র তিন ঘণ্টার কানেকশনে প্রবাসীরা সহজেই চট্টগ্রামে পৌঁছতে পারবেন। যাত্রীসংখ্যা বাড়লে কুয়েত–চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। প্রবাসীরা সব সময় অভিযোগ করেছেন বিমানের টিকিটের দাম বেশি হওয়া নিয়ে। ফরহাদ বললেন আমরা বাজার পরিস্থিতি বিবেচনায় টিকিটমূল্য সহনশীল পর্যায়ে এনেছি যা এখন অন্য এয়ারলাইন্সের চেয়ে কম।
শুধু তাই নয় প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন “গাল্ফ ক্লাস”। এই বিশেষ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন মূল্যে ২০ কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারবেন।
অনেক প্রবাসীর ভ্রমণে প্রধান ঝামেলা অতিরিক্ত ব্যাগেজ। বিমান সেই সমস্যার সমাধানেও এনেছে নতুন প্যাকেজ। এখন থেকে একজন যাত্রী ৫ কেজি ১৫ কুয়েতি দিনার, ১০ কেজি ২০ কুয়েতি দিনার, ২৩ কেজি ৩৩ কুয়েতি দিনার দিয়ে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পাবেন। প্রবাসীদের পরিবার, বয়স্করা কিংবা শারীরিকভাবে অসুস্থ যাত্রীদের ভ্রমণে থাকে নানা কষ্ট। এসব প্রবাসীদের কষ্ট লাগবে কুয়েতে তাদের জন্য চালু করবে আলাদা কাউন্টার। মহিলা ও শিশু যাত্রী, হুইলচেয়ার ব্যবহারকারী, বিজনেস ক্লাস যাত্রী ও প্রবীণ প্রবাসীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চেক ইন করতে পারবেন এই কাউন্টার থেকে । প্রায়শই দেখা যায় একমুখী টিকিটের দাম দ্বিগুণ হয়ে যায় যা দুইমুখী টিকিটের চেয়েও বেশি। এ বিষয়ে ফরহাদ প্রবাসীদের পরামর্শ দেন টাকা বাঁচাতে চাইলে ডাবল ট্রিপ টিকিটই সবচেয়ে ভালো সমাধান, প্রয়োজন সাপেক্ষে ভ্রমনের তারিখ পরিবর্তন করতে চাইলেও দুবার টিকিট কিনার চেয়ে সাশ্রয়ী হবে ।প্রায় সময়ে অনুমোদনহীন এজেন্সির কারণে অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তাই কান্ট্রি ম্যানেজার সতর্ক করে বলেন, টিকিট অবশ্যই লাইসেন্সধারী ও অনুমোদিত এজেন্সি থেকে কেনা উচিত। রিফান্ড ইস্যুতেও গ্রাহকের লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে বলে জানান। সেসময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহানও বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও প্রচার প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Previous Post

কসবার কবিদের কবিতা

Next Post

মরুর বুকে কলার বাগান: কুয়েতি কৃষি উদ্ভাবকের বিস্ময়কর সফলতা

Next Post
মরুর বুকে কলার বাগান: কুয়েতি কৃষি উদ্ভাবকের বিস্ময়কর সফলতা

মরুর বুকে কলার বাগান: কুয়েতি কৃষি উদ্ভাবকের বিস্ময়কর সফলতা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

সিরিয়া স্বাধীনতার এক বছর

সিরিয়া স্বাধীনতার এক বছর

কুয়েতে প্রথম এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপ

কুয়েতে প্রথম এমিরেটস ওয়ার্ল্ড ফ্যালকন রেসিং কাপ

কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি

কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি

কুয়েতে মাদকবিরোধী নতুন আইনে মাদক পাচার ও ব্যবহারে মৃত্যুদণ্ড

কুয়েতে থাইল্যান্ডের জাতীয় দিবস উদযাপন

কুয়েতে থাইল্যান্ডের জাতীয় দিবস উদযাপন

❑ আর্কাইভ

February 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
« Jan    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist