Thursday, September 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home সাহিত্য কবিতা

কথা রাখেনি

banglarbarta.com by banglarbarta.com
March 10, 2026
in কবিতা, শীর্ষ সংবাদ
0
Journalist Moin Uddin Sarker Sumon

Journalist Moin Uddin Sarker Sumon

0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ হঠাৎ মনে পড়ল কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর বিখ্যাত কবিতা “কেউ কথা রাখেনি”। সেই কবিতার মর্মে ছিল মানুষের ভাঙা প্রতিশ্রুতির বেদনা। বর্তমান যুদ্ধ পরিস্থিতির এই অনিশ্চিত সময়েও যেন সেই একই অনুভূতি ফিরে আসে। শান্তির আশ্বাস শোনা যায়, বিরতির কথা বলা হয়, মানুষ একটু স্বস্তির স্বপ্ন দেখে কিন্তু হঠাৎই আবার সাইরেন বেজে ওঠে, আকাশে ফিরে আসে আতঙ্কের ছায়া।
এই বাস্তবতা, এই ভাঙা আশ্বাস আর প্রবাসে বসে নিজের চোখে দেখা অভিজ্ঞতার অনুভূতি থেকেই আজ আমি সাজানোর চেষ্টা করেছি একটি ছোট কবিতা। সেই অনুভূতির কথাই তুলে ধরার চেষ্টায় আমার এই লেখা।

কথা রাখেনি

-মঈন উদ্দিন সরকার সুমন

কথা রাখেনি
একটি রাতও কাটল না শান্তির আলোয়
আবারও আকাশ কেঁপে ওঠে সাইরেনের শব্দে,
কেউ কথা রাখেনি।

শনিবার দিনের আলোয়
আশার বাণী শুনিয়েছিল তেহরান
বলেছিল, থামবে আগুন,
আর উড়বে না কোনো মিসাইল আকাশে।
মানুষ একটু স্বস্তির নিশ্বাস ফেলেছিল,
ভাবছিল রাতটা বুঝি শান্তিই হবে।

কিন্তু রাত নামতেই
আকাশ আবার লাল হয়ে ওঠে আতঙ্কে,
দূরে কোথাও বিস্ফোরণের আলো
আবারও কেঁপে ওঠে মরুর নীরবতা।

বলেছিল
“তোমরা না পাঠালে, আমরাও পাঠাব না।”
কে আগে পাঠাল, কে আগে ভাঙল সেই কথা
সত্যটা হয়তো হারিয়ে গেছে রাজনীতির কুয়াশায়।

আমরা জানি না
কার আঙুল আগে ছুঁয়েছিল বোতাম,
কার আদেশে জ্বলে উঠেছিল আগুন
শুধু এটুকু জানি
মানুষের স্বপ্ন আবার ভেঙে গেছে।

কেউ কথা রাখেনি,
একটি রাতও কাটল না প্রতিশ্রুতির আলোয়
আকাশে আবারও মিসাইলের রেখা,
আর পৃথিবী জুড়ে ভাঙা প্রতিশ্রুতির প্রতিধ্বনি।

কেউ কথা রাখেনি।

মঈন উদ্দিন সরকার সুমন
প্রবাসী লেখক ও সংবাদকর্মী

Post Views: 285
Previous Post

সত্য জেনেও চলছি অজানা গন্তব্যে – কবিতা

Next Post

সৌদির কাইসুমাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ- আজ প্রথম ফ্লাইট

Next Post
সৌদির কাইসুমাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ- আজ প্রথম ফ্লাইট

সৌদির কাইসুমাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ- আজ প্রথম ফ্লাইট

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist