Monday, August 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রযুক্তি

ইল্যান্সে দেশিদের ঘণ্টায় ৮ ডলার উর্পাজন!

by
February 6, 2013
in প্রযুক্তি
0
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিটি রিপোর্ট: ইল্যান্সের বন্দর নগরি চট্টগ্রাম সফর। দুদিনের এ সফরে মূলত ফ্রিল্যান্সারদের মানোন্নয়নে কাজ করা হয়। এদের মধ্যে ছিল একটি ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং একটি ইল্যান্স কর্মশালা।

চট্টগ্রামে ইল্যান্সের প্রথম ইভেন্টটি হয় জুবিলি সড়কের কাদের টাওয়ারে অবস্থিত মাইসিস কার্যালয়ে। এ দিনের মূল অনুষ্ঠান ছিল ‘ফ্রিল্যান্স ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার।
ফ্রিল্যান্সিং এবং অন্য সব মুক্ত পেশা সম্পর্কে সঠিক ধারণা ও গাইডলাইন দিতে চট্টগ্রামে এ প্রথম ফ্রিল্যান্স ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজন করে ডেভসটিম ইন্সটিটিউট এবং চট্টগ্রামের মাইসিস ইন্সটিটিউট অব আইটি। এ সেমিনারে উপস্থিত হয় ৩৫০ জনেরও বেশি নিবন্ধত সদস্য।

এতে অংশগ্রহণ করেন ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। ইল্যান্সের ১ ঘণ্টার সেশনে তিনি মূলত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক এবং ইল্যান্সের বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন।

এ ছাড়াও ফ্রিল্যান্সারদের সফলতার জন্য বেশ কিছু টিপস মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে তিনি একটি প্রশ্নোত্তর পর্বে ফ্রিল্যান্স ক্যারিয়ার এবং ইল্যান্স বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।

এতে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে অনেকেই এখন ইল্যান্সে দারুণভাবে সফল হচ্ছে। অন্য সব মার্কেট প্লেসে যেখানে বাংলাদেশিরা প্রতি ঘণ্টায় গড়ে ৩-৪ ডলার পাচ্ছে। সেখানে ইল্যান্সে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা প্রতি ঘণ্টায় গড়ে ৮ ডলার করে উপার্জন করছে।

সাইদুর মামুন খান বলেন, যে ইল্যান্স এখন থেকে সব সময় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। আর প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করবে। এতে দেশের জনশক্তিকে এ সময়ের প্রয়োজনীয় কাজগুলোতে দক্ষ করে গড়ে তোলা যায়। ফ্রিল্যান্সিং পেশায় কাজ বেছে নিতে কাউকে অনুসরণ না করে বরং নিজের যে কাজটি ভাল লাগে, সেই কাজে দক্ষতা বাড়ালে বেশি সফলতা পাওয়া সম্ভব।

চট্টগ্রামে ইল্যান্সের দ্বিতীয় আসর বসে চট্টগ্রামের ওআর নিজাম রোডে। ইল্যান্স বাংলাদেশ এবং চিটাগাং অনলাইন প্রফেশনালস কমিউনিটির (COPC) পক্ষে আয়োজন করা এ ইল্যান্স কর্মশালা ছিল মূলত ফ্রিল্যান্সারদের জন্য।

সাইদুর মামুন খান পরিচালিত এ কর্মশালায় ৬০ জন অংশগ্রহণকারী ছাড়াও উপস্থিত ছিলেন ডেভসটিম ইন্সটিটিউটের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মাসুদুর রশীদ, ব্র্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস কর্নেল এবং চিটাগাং অনলাইন প্রফেশনালস কমিউনিটির কর্মকর্তারা।

এ কর্মশালায় মূলত ইল্যান্স প্রোফাইল ডেভেলপমেন্ট নিয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ইল্যান্সে সঠিকভাবে ক্লায়েন্ট এবং চাকরি খোঁজার পদ্ধতি, জবে বিড করার জন্য প্রপোজাল তৈরি, ইল্যান্সের কিছু নিয়ম, ইল্যান্স থেকে টাকা উত্তোলন পদ্ধতি এবং ইল্যান্সে বাংলাদেশের অবস্থান নিয়ে কিছু আলোচনা করা হয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম থেকে এখন বেশ সফল কিছু ফ্রিল্যান্সার উঠে আসছে। এ মুহূর্তে ইল্যান্সে বাংলাদেশের সেরা ৫টি শহরের মধ্যে চট্টগ্রাম অন্যতম। অচিরেই চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান একটি আইটি শহরে পরিণত হবে।

বাংলাদেশে এ রকম সফর চলতে থাকবে। পর্যায়ক্রমে ইল্যান্স অন্য সব বিভাগেও ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে সরাসরি কাজ করবে।

ইল্যান্সের পরবর্তী ইভেন্টগুলোর খোঁজ এবং তথ্য পেতে আগ্রহীরা (www.facebook.com/elancebangladesh) এ সাইটে নিয়মিত চোখ রাখতে পারেন। শুধু ইভেন্টের তথ্যের জন্যই নয়, এ পেজের মেসেজ অপশনের মাধ্যমে কোনো মেসেজ পাঠিয়ে সাইদুর মামুন খানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে

Post Views: 49
Previous Post

কমনওয়েলথ গেমস দুর্নীতিতে শিল্পা!

Next Post

সময় নিউজ ২৪ ডট কম’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

Next Post

সময় নিউজ ২৪ ডট কম’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist