Tuesday, August 25, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ ৭ আসন মনোনয়ন প্রত্যাশী প্রধান দুইদলের যত কল্পনা

by
July 8, 2013
in ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ
0
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য আর কবি নজরুল স্মৃতি বিজড়িত বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি জনপদের নাম ত্রিশাল। বাংলাদেশ আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত ত্রিশালে গত-জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ শুরু হয়েছে। কি পেলাম আর বা কি প্রয়োজন তাঁর যোগ বিয়োগও চলছে ভোটারদের মাঝে। মহাজোট সরকারের চার বছর অতিক্রম হওয়ায় এ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বি.এন.পির নেতা কর্মীদের মাঝে চলছে নির্বাচনী কানামাছি খেলা। ত্রিশাল আসনের বি.এন.পির শীর্ষ নেতারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলেই বি.এন.পি নির্বাচন করতে প্রস্তুত রয়েছে।
ত্রিশালে এখন সর্বত্র আলোচনা-পর্যালোচনা কে কোন দল থেকে মনোনয়ন পাচ্ছেন বা পাওয়ার জন্য লড়াই করছেন। হোটেল, কাব বা সকল গনজমায়েতেই আলোচনার বিষয়বস্তু আগামী সংসদ নির্বাচন। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় কর্মসূচী ছাড়াও মিটিং, মিছিল, বিবাহ অনুষ্ঠান, জানাযা নামায সহ বিভিন্ন অনুষ্ঠানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নানা রকমের পোস্টার ব্যানার ডিজিটাল ব্যানার ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের আনাচে কানাচে শোভা পাচ্ছে। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দল থেকে মনোনয়ন চাইতে পারেন তাদের মধ্যে বেশী প্রচার কাজ চালাচ্ছে ত্রিশাল যুবলীগ সভাপতি ও পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট্য শিল্পপতি এডভোকেট রেজা আলী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ আঃ মতিন সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পির একক প্রার্থী হিসাবে প্রচারনা চালাচ্ছেন বষীয়ান রাজনীতিবিদ থানা বি.এন.পির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। এদিকে গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী এডভোকেট রেজা আলী নৌঁকা প্রতীকে ১ ল ৩৭ হাজারের বেশী ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে বি.এন.পির দলীয় প্রার্থী ডাঃ মাহবুবুর রহমান লিটন।

Post Views: 61
Previous Post

কসবায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ

Next Post

ময়মনসিংহের মুক্তাগাছায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মহিলার মৃত্যু

Next Post

ময়মনসিংহের মুক্তাগাছায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মহিলার মৃত্যু

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist