Thursday, August 27, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

একতরফা নির্বাচনে জেএসডি অংশ নেবে না : রব

by
December 5, 2013
in দেশ
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকার একতরফা নির্বাচনের জন্য সব ব্যবস্থা করছে দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আবদুর রব বলেছেন, তার দল এ ধরনের নির্বাচনে অংশ নেবে না।
তিনি গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
আবদুর রব বলেন, ‘বিরোধী বেশিরভাগ দল সরকারের পাতানো এই নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। এখন থেকেই নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা দেখা যাচ্ছে না। সুতরাং এ ধরনের নির্বাচন জনগণ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘একতরফা নির্বাচনের তফসিল ঘিরে হরতাল, অবরোধ ও বিরোধী জোটের ঘেরাও কর্মসূচি এবং ক্ষমতাসীনদের তা প্রতিহত করার উদ্যোগ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।’
সংবাদ সম্মেলনে মূল প্রস্তাবনা উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। এ সময় এম এ গোফরান, আতাউল করিম ফারুক, শরীফ মোহাম্মদ খান, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেলওয়ার হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনছার উদ্দিন, তাজুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা হেনা, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রস্তাবনায় আবদুল মালেক রতন সমঝোতার মাধ্যমে সাময়িক সঙ্কট নিরসনের সঙ্গে এর স্থায়ী সমাধানের পথ তৈরি করার জন্য জেএসডির দুটি প্রস্তাব তুলে ধরেন।
এক. ‘সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের উচ্চ-কক্ষ গঠনের বিধান করে বর্তমান পার্লামেন্টের মাধ্যমেই দেশের বিশিষ্ট ও অদলীয় ব্যক্তিদের মধ্য থেকে আপাতত উচ্চ-কক্ষের একজন চেয়ারম্যান ও ১০ জন সদস্য নির্বাচিত করতে হবে।’
দুই. ‘উচ্চ-কক্ষের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী ও ১০ জন সদস্যকে মন্ত্রী করে ১১ সদস্যবিশিষ্ট নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠিত হবে।’

Post Views: 59
Previous Post

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আসন ও বিভাগ অনুযায়ী নামের তালিকা।

Next Post

সব দলের অংশগ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : প্রভাবশালী কংগ্রেস উইম্যান গ্রেস মেং

Next Post

সব দলের অংশগ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : প্রভাবশালী কংগ্রেস উইম্যান গ্রেস মেং

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist