Wednesday, August 26, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন-হ্যাবিট্যাট এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি

banglarbarta.com by banglarbarta.com
August 27, 2023
in কুয়েত, দূতাবাস, শীর্ষ সংবাদ
0
বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন-হ্যাবিট্যাট এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter
স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান

বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন-হ্যাবিট্যাট এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি অনুপ্রাণিত করেছে প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী রক্তদাতাদের। শোকের মাসে রক্তদান প্রচারাভিযান জাতির পিতাকে দেশে এবং বিদেশে শ্রদ্ধা জানানোর অন্যতম উদ্যোগ বলে মনে করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এই কর্মসূচি কুয়েতে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্যও করেন তিনি । পুরো আগস্ট মাসটিকে শোকের মাস হিসেবে দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় দিবসটি। এবছরের শোক দিবসটি কুয়েতেও স্বরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসীদের সেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত। ২৬ আগস্ট শনিবার কুয়েতে জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) যৌথভাবে কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ঐদিন দুপর দুইটায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন ডক্টর আমিরা আল হাসান।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান

স্বাগত বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট ১৯৭৫ সালের সকল শহীদদের। তিনি আরো বলেন এ বছর জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে রক্তদান প্রচারাভিযান আমাদের জাতির পিতাকে দেশে এবং বিদেশে শ্রদ্ধা জানানোর অন্যতম প্রধান উদ্যোগ । এমন মহতি উদ্যোগ কে সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। এবং রক্তদাতাদের অনুপ্রাণিত করার জন্য উপস্থিত রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডক্টর আমিরা আল হাসান, হেড অব মিশন, ইউএনএইচ জিসিসি রিজিওনাল অফিস।

অন্যদিকে (ইউএন-হ্যাবিট্যাট) জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন ডক্টর আমিরা আল হাসান বলেন এমন একটি যুগান্তকারী রক্তদান কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা গর্বিত। তিনি বলেন এটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলার চলমান প্রচেষ্টার একটি অংশ। কুয়েত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির সহয়তায় তাদের অংশগ্রহনের লক্ষ্য মানবতার সেবায় সহযোগিতা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলা।

কুয়েতে তুরস্কের রাষ্ট্রদূত তুবা নুর সোনমেজ

রক্তদাতাদের অনুপ্রাণিত করা সহ রক্তদান কর্মসূচিকে স্বাগত জানাতে ইন্দোনেশিয়া, তুরস্ক, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিগন সহ দেশ বিদেশি মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় অতিথি কুটনৈতিকরা এমন উদ্যোগ খুবই মহতী উদ্যোগ বলে ভুয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সহ বাংলাদেশ দূতাবাস কে। তারা মানব কল্যানে এই রক্তদান কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহবান করেন। এমন উদ্যোগে আগামীতে তারাও পাশে থাকবেন বলে জানান।

রক্তদান কর্মসূচিতে কুয়েতে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী। ক্যাম্পেইন চলাকালীন দুই শতাধিক পুরুষ মহিলা প্রবাসী বাংলাদেশী স্বেচ্ছায় রক্তদান করেন। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এমন বৃহত্তম রক্তদান কর্মসূচি কুয়েত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post Views: 52
Previous Post

কুয়েত প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

Next Post

রিপোর্টার্স ইউনিটি কুয়েত’র আহ্বায়ক জালাল, সদস্য সচিব রানা

Next Post
রিপোর্টার্স ইউনিটি কুয়েত’র আহ্বায়ক জালাল, সদস্য সচিব রানা

রিপোর্টার্স ইউনিটি কুয়েত'র আহ্বায়ক জালাল, সদস্য সচিব রানা

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist