Thursday, June 4, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

এপিএসকে বরখাস্ত করলেন সুরঞ্জিত-

by
April 14, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বিডিনিউজ- অর্থ কেলেঙ্কারির পর সমালোচনার মুখে নিজের সহকারী ওমর ফারুক তালুকদারকে বরখাস্ত করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারুজ্জামান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “তাকে (ফারুক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালে চিঠি জারি করা হয়েছে, এটা আমিই স্বাক্ষর করেছি। বুধবার সকাল থেকে তা কার্যকর হয়েছে।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওমর ফারুক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্বে নিয়োগ পেয়েছিলেন। তার বাড়ি সুনামগঞ্জে। সোমবার রাতে ফারুককে বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তা নিয়ে বেশ গুঞ্জন চলছে, সমালোচনায় পড়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম মন্ত্রী হওয়া সুরঞ্জিতও। ফারুকের সঙ্গে ওই গাড়িতে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধাও ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, রেলওয়ের নিয়োগের জন্য ঘুষ হিসেবে ওই ৭০ লাখ টাকা নেওয়া হয়েছিল। গভীর রাতে রাজধানীর জিগাতলা মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মূল ফটকের কাছে এপিএস ফারুককে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাকে ছেড়েও দেওয়া হয় এবং এই বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউই মুখ খুলছে না। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করলে মঙ্গলবার সুরঞ্জিত এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। ওই টাকার উৎস এবং তাদের আটক হওয়ার খবর নিয়ে মন্ত্রী স্পষ্ট কিছু না বললেও তিনি ওই ঘটনার জন্য গাড়ির চালককে দায়ী করেছেন। সুরঞ্জিত বলেন, রাতে টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় ওমর ফারুককে ‘ব্ল্যাকমেইল ও হাইজ্যাক’ করার জন্য গাড়ির চালক বিজিবি সদর দপ্তরে ঢুকে পড়ে।

Post Views: 31
Previous Post

ঝিলমিলের প্লট পেলেন ৫২০ জন-

Next Post

কানেকটিকাটে সহস্রাধিক বাংলাদেশি বাক-এর প্রতারনার শিকার-

Next Post

কানেকটিকাটে সহস্রাধিক বাংলাদেশি বাক-এর প্রতারনার শিকার-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist