Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সরকার পতনে ১৮ দলীয় জোট ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-

by
May 18, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

সম্প্রসারিত নতুন জোটর ঘোষণা দিতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সময়ের অনিবার্য দাবির মুখে সমমনা ও আর্থ-সামাজিক সংগঠনগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে ১৮ দলীয় জোট গঠন করা হলো। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে নতুন জোটের ঘোষণা দেন খালেদা জিয়া। ঘোষণা পাঠ করার সময় তিনি বলেন, ‘একের পর এক জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রঘাতী, সংবিধান বিরোধী, জনগণের ধর্ম ও বিশ্বাস বিরোধী এবং জনগণের ভোটাধিকার নস্যাতের ষড়যন্ত্র ও সরকার পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকার সব ধরনের বৈধতা হারিয়েছে।’ খালেদা জিয়া বলেন, ‘এই জোট নির্বাচনের জোট নয়, আন্দোলনের জোট।’ ঘোষণায় আরও বলা হয়, ‘আর তাই চারদলীয় জোটের পাশাপাশি সমমনা বিভিন্ন দল ও শ্রেণীপেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। সে দাবি পূরণেই চারদলীয় জোটের সম্প্রসারণের প্রয়োজনীয় রয়েছে।’ ঘোষণায় খালেদা জিয়া বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে, সাত দফার ঘোষণায় দেশজুড়ে সব ওয়ার্ড, ইউনিয়নসহ সব পর্যায়ে জোটের সংগ্রাম কমিটি গড়ে তোলা হবে।’ ‘অবিলম্বে সংবিধান সংশোধন করে সরকার থেকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে হবে।’ ঘোষণায় ‘বিশেষ আইন, দ্রুত বিচার আইনসহ সব কালো আইন বাতিল’ করার আহ্বান জানান খালেদা জিয়া।

Post Views: 86
Previous Post

পীযূষ বন্দ্যোপাধ্যায় এফডিসির নতুন এমডি-

Next Post

বিশ্বের কাছে বাংলাদেশ হবে উন্নয়নের মডেল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা-

Next Post

বিশ্বের কাছে বাংলাদেশ হবে উন্নয়নের মডেল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা-

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist