Friday, August 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

পাবনায় র‌্যাবের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটক-

by
April 25, 2012
in সারাদেশ
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাসঃ পাবনা র‌্যাব-১২সিপিসি-২অভিযান চালিয়ে পাবনা আটঘরিয়া উপজেলার মাঝপাড়া গ্রাম থেকে অস্ত্রসহ ১ যুবকে গ্রেফতার করেছে। সিপিসি-২ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাঝপাড়া গ্রামে এক সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের একটি অভিযান দল মাঝপাড়ার উদ্দেশে রওনা হয়। সেখানে অভিযান দল উপস্থিত হয়ে আটঘরিয়া উপজেলার মাঝপাড়া গ্রামের মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩০)কে আটক করে। গ্রেফতারকৃতের স্বিকারোক্তিনুযায়ি বসত বাড়ির পানির ট্রাংকের নিচ থেকে ১টি দেশীয় পাইপগান,১রাউন্ড তাজা কার্তুজ ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ব্যাপারে আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে র‌্যাব অভিযান দল। অভিযান দলের নেতৃত্বদেন পাবনা সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম তানভীর আনোয়ার।

যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া পাবনা চাটমোহরে আওয়ামীলীগ নেতাদের যাত্রা বাণিজ্য
মোবারক বিশ্বাস ঃ পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে গ্রাম বাংলার ঐত্রিয্য যাত্রা পালার নামে চলছে পতিতা দিয়ে অশ্লীল নৃত্য ও জুয়ার জমজমাট আসর। এতে করে এলাকাটিতে মাদকের বিস্তার ও নানা প্রকারে অপরাধ প্রবণতা আশংকা জনক হারে বেড়ে গেছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, স্থানীয় কতিপয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস ছোবাহান ও তার দলের বেশ কিছু নেতা কর্মী সমর্থক নিয়ে রেলবাজার হাটের উপরে এবং উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রবিউল করিমের প্রত্যক্ষ মদদে ও অংশ গ্রহনে চাটমোহর থানা পুলিশের প্রতিদিনের উপস্থিতিতে যাত্রা পালার নামে চলছে পতিতাদের দেহ প্রদর্শনের প্রতিযোগীতা। এ যাত্রা পালার ঠিক কয়েক গজ দুরেই চলছে হওজি জুয়া ও প্রতিদিনের লটারী। বর্তমানে চলমান এইচ এস সি পরীক্ষার মধ্যে এ রকম যাত্রার অনুমতি প্রশাসন কিভাবে দিয়েছে তা কারো বোধ গোম্য নয়। এক্ই কারনে উঠতি বয়সের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক মহল। যাত্রার মাইকের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ যাত্রায় যতগুলো মাইক (হর্ণ) ব্যবহার করা হচ্ছে তা কোন মন্ত্রীর প্রোগ্রামেও করা হয় কিনা তা অনেকেরই অজানা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায়, এ সময় এ রকম অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের জন্য সরকারের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে বলেও এলাকাবাসী সূত্রে জানা গেছে। যাত্রার নামে অশ্লীলতা ও জুয়ার বিষয়ে পাবনা জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বৈশাখী মেলা উপলক্ষে তারা এ অনুমতি প্রার্থনা করে তবে যাত্রার নামে অশ্লীলতা ও জুয়ার আসর বসালে তা বন্ধ করে দেওয়া হবে। এ ব্যাপারে পাবনা পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন মাতুব্বর বলেন বিষয়টি দেখছি। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বলেন, যে সকল ব্যক্তিবর্গ এ যাত্রার নামে নগ্ন নৃত্য প্রদর্শন করাচ্ছে তারা কখনই মানুষের কাতারে পরে না। আমি এ অশ্লীল যাত্রা পালা বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Post Views: 65
Previous Post

পুলিশী বাঁধায় ফুলবাড়ীয়ায় হরতাল সমর্থনে মিছিল সমাবেশ-

Next Post

চলনবিলে ভুট্টার বাম্পার ফলন : দাম নেই-

Next Post

চলনবিলে ভুট্টার বাম্পার ফলন : দাম নেই-

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist