Tuesday, June 16, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

পাবনা ঈশ্বরদীতে ২টি অস্ত্রসহ ৩জন গ্রেফতার

by
May 18, 2012
in দেশ
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাস ঃ পাবনা ঈশ্বরদী থানা পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিনসহ ৩ অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা ও ছলিমপুর ইউনিয়নের সরদার পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন, ঈশ্বরদী থানার ওসি ইসরাইল হোসেন ও সঙ্গিয় পুলিশ সদস্য, ডিবি পুলিশের একটি যৌথ দল দিঘা গ্রামে অভিযান চালায়। এসময় তারা জানতে পারেন ভোলা ও সেলিম তাদের একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। পুলিশ এসময় তাদের আটক করে। আটককৃতের কাছ থেকে আমেরিকার তৈরী ২টি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সাহাপুরের দিঘা গ্রামের মৃত সামসুল সরদারের ছেলে আইনুল হক ওরফে ভোলা (৩২), হাবিবুর ওরফে হাবুলের ছেলে সেলিম সরদার (২৪) ও ছলিমপুর সরদার পাড়ার হাবিবের ছেলে রফিকুল ইসলাম (৩০) । আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, আটক দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জানতে পারেন রফিকুল ইসলামের কাছ থেকে এরা অস্ত্র কিনেছিলেন। পরে রফিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচা কেনার সাথে জড়িত রয়েছে।

বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যুদ্ধ ঘোষনা করছে -স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী –
মোবারক বিশ্বাস ঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আবারো বলেছেন, বিএনপি- জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে যুদ্ধ ঘোষনা করেছে। এজন্য তারা ইস্যু তৈরী করে হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ শুক্রবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা কলেজ মাঠে নন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আব্দুল্ল¬াহ আল মাহমুদ দেলোয়ার, হাসান আলী খান, আলহাজ্ব রবিউল করিম হিরু ,আবুল কাশেম, কার্তিক কুমার সাহা প্রমুখ।

পাবনায় জমি বিরোধের জের ২ গ্র“পের সংঘর্ষ নিহত-১ আহত-১৫
মোবারক বিশ্বাস ঃ পাবনার আটঘরিয়া উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধায় দু’গ্র“পের সংঘর্ষে ১ জন নিহত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় , আটঘড়িয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দ্রাই গ্রামের মোহাম্মদ মুন্সি’র সাথে পাশ্ববর্তী বাড়ির মোফাজ্জল হোসেনের বাড়ির সিমানা নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ মুন্সি ও মোফাজ্জল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ আলী মুন্সি (৬৫), শাজাহান আলী (৬০), শাহিনুর রহমান (২৫), সিরাজুল ইসলাম (২৭), মোফাজ্জল হোসেন (৬০), আব্দুল হাই (৪৫), আব্দুল আজিজ (২৬), শহিদুল ইসলাম (২৫) কে মুমুর্ষ অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরতর আহত আব্দুল হাই এর অবস্থা অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩ টায় আব্দুল হাই মোল্লা (৪৫) মারা যান। নিহত হাই মোল্লা উক্ত এলাকার খলিুর মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ মোল্লা বাদী আটঘরিয়া থানায় ১২ জনের নাম উল্ল্যেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামাী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শুক্রবার সকাল ১১ টায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, চান্দাই গ্রামের শাজাহান আলী মুন্সি (৫০), তার ভাই মোহাম্মদ আলী মুন্সি (৬০), চেলে মাহিনুর মুন্সি (৩০) ও সেকেন্দার আলী মুন্সির ছেলে ফরহাদ মুন্সি (৩০)। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় এলকায় শোকের ছায়াসহ উত্তেজনা বিরাজ করছে।

Post Views: 189
Previous Post

বগুড়ায় ধানের ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ-

Next Post

বগুড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন : গ্রেফতার ২-

Next Post

বগুড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন : গ্রেফতার ২-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist