Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

২৭ মে এর মধ্যে ইলিয়াসকে হস্তান্তর করুন: রাষ্ট্রপতির প্রতি ফারুক

by
May 14, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: রাষ্ট্রপতির কাছে আগামী ২৭ মে এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, ‘২৭ তারিখের (মে) আগেই ইলিয়াস আলীকে হস্তান্তরের নির্দেশ দিন। নইলে ইতিহাস আপনাকে অবমূল্যায়ন করবে। জীবন সায়াহ্নে এটা আপনাকে করতেই হবে।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভীসহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক মানববন্ধন দেওয়া বক্তৃতায় তিনি এ আহবান জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধ দলীয় চিফ হুইপ বলেন, ‘ইলিয়াস আলী এখনো সরকারের কাছেই আছে। তিনি নিখোঁজ হওয়ার পর ২৪ দিন অতিবাহিত হয়ে গেছে। তাকে ফেরত দিন। নইলে তাকে ফেরত দিতে বাধ্য করা হবে।’

‘খালেদা জিয়াই ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছেন’ মর্মে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, ‘একজন প্রধানমন্ত্রী এভাবে বলতে পারেন না। এভাবে কথা বলে তিনি সংবিধান অবমাননা করেছেন, শপথ অবমাননা করেছেন। যেখানে সারা বিশ্ব বলছে ইলিয়াস আলীকে খুঁজে দিতে, সেখানে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দু:খজনক।’

‘মামলা-হামলা যতোই দেন বিএনপি ভয় পায় না’ বলে সরকারকে হুঁসিয়ার করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্যাডার পাঠিয়ে মিছিল ভাঙবেন, সমাবেশ ভাঙবেন- সে সুযোগ জিয়ার সৈনিকরা আর দেবে না।’

সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরো বলেন, ‘পুলিশ স্বাধীন করে দিয়ে দেখেন, বিএনপি এখনো জীবিত।’

মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন- খায়রুল কবীর খোকন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, হুমায়ুন কবীর ব্যাপারী, শাহজাহান মিয়া সম্রাট, গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

Post Views: 27
Previous Post

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম’র আকস্মিক মৃত্যুতে কুয়েতে দোয়া ও আলোচনা সভা-

Next Post

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম আটক

Next Post

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম আটক

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist