Friday, August 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

মারা গেলেন সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের জিরোমন কিমুরা মারা গেছেন

by
June 14, 2013
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

তৈয়বুর রহমান টনি : বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের জিরোমন কিমুরা মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৬ বছর ৫৪ দিন। ইতিহাসের রেকর্ড অনুযায়ী, তিনিই মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ। বুধবার জাপান সরকার এক বিবৃতিতে কিমুরার মৃত্যুর খবর প্রকাশ করে। কিয়োটো শহরে স্বাভাবিক প্রক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
কিমুরা ৭ সন্তান, ১৪ জন নাতি, ২৫ জন প্রপৌত্র ও ১৩ জন প্রপ্রপৌত্র রেখে গেছেন। ১৮৯৭ সালের ১৯ এপ্রিল কিমুরা জন্মগ্রহণ করেন। তিনি অবসরে যাওয়ার আগ পর্যন্ত স্থানীয় একটি পোস্টঅফিসে চাকরি করেছেন। ৯০ বছর বয়সেও তিনি তার সন্তানদের চাষবাসের কাজে সাহায্য করতেন। গত ডিসেম্বরে তার আগের দীর্ঘজীবী ১১৫ বছর বয়সে মারা গেলে কিমুরার নাম সবচেয়ে দীর্ঘজীবী জীবিত ব্যক্তি হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে উঠে আসে। সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা পুরুষ হিসেবেও তার নাম ঘোষণা করে গিনেজ বুক। স্বজনরা কিমুরাকে আশাবাদী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন মানুষ হিসেবেই জানতেন। গত ডিসেম্বর এক সাক্ষাৎকারে তার ভাতিজা তামোতসু মিয়াকে জানিয়েছিলেন, কিমুরার মধ্যে বেঁচে থাকার তীব্র ইচ্ছা রয়েছে। ১১৫তম জন্মদিনে কিমুরার কাছে তার এই দীর্ঘজীবনের রহস্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, এর কারণ তার জানা নেই। প্রসঙ্গত, মানব ইতিহাসের সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা ব্যক্তি ফ্রান্সের জিয়ানে কালমেন্ট। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই নারী।

Post Views: 52
Previous Post

লন্ডনে টিউলিপের বিয়ে, যোগ দিচ্ছেন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের পল্লী উন্নয়ন প্রকল্প সম্মেলন অনুষ্ঠিত

Next Post

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের পল্লী উন্নয়ন প্রকল্প সম্মেলন অনুষ্ঠিত

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist