Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

কসবা থানার এস.আই সুমন কুমার আদিত্যের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা ॥ গ্রেফতারী পরোয়ানা জারী

by
June 22, 2013
in ব্রাহ্মণবাড়িয়া, ভিন্ন খবর, শীর্ষ সংবাদ
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

মো. অলিউল্লাহ সরকার অতুল : কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্যের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জ্যৈষ্ঠ বিচারিক হাকিমের আদালত মামলাটির শুনানী শেষে মামলাটি রেকর্ড ভুক্ত করে এস.আই সুমন কুমার আদ্যিত্যের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। তাকে গ্রেফতার করতে কসবা থানা পুলিশের কাছে গ্রেফতারী পরোয়ানার আদেশ পাঠানো হয়েছে।
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের আবদুর রউফের পুত্র ইমাম হোসেন বাদী হয়ে গত ১৭ জুন ব্রাহ্মণবাড়িয়ার জ্যৈষ্ঠ বিচারিক হাকিমের বিচারক মনিরা সুলতানার আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলা নং সি.আর ৮১।
এস.আই সুমন কুমার আদিত্যের বিরুদ্ধে জুডিশিয়াল মামলা হলেও বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ বলছেন; এস.আই সুমন কুমার আদিত্য ছুটিতে থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি। শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
কসবা থানা সূত্রে জানা গেছে; এস.আই সুমন কুমার আদিত্য গত ১৭ জুন বিকেল ৩টা ৩০ মিনিটে একটি সাধারণ ডাইরী করে ৫ দিনের ছুটিতে গেছেন।
এ ছাড়াও এস.আই সুমন কুমার আদিত্যের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানীর সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মামলা এজাহার সূত্রে জানা গেছে; ইমাম হোসেনের স্ত্রী তাবাসুম আক্তার ওরফে পিংকিকে গত ২২ জানুয়ারি তারিখে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি ৩০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে সাধারণ ডাইরী করে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে মামলাটি রেকর্ড করতে কসবা থানার ওসিকে নির্দেশ দেন। এক মাস ধরে মামলাটি থানায় রেকর্ড না করায় আদালতের নির্দেশে গত ১৩ মার্চ কসবা থানায় মামলাটি রেকর্ড ভুক্ত হয়। মামলাটি কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্য তদন্তের দায়িত্ব পান।
এদিকে মামলার স্বাক্ষী আবদুর রহমান ও আমিনুল ইসলাম গত ১৪ মার্চ কাতারে চাকুরীর উদ্দেশ্যে চলে গেছেন। তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন গত ২৫এপ্রিল তাদেরকে কসবা থানায় উপস্থিতি দেখিয়ে দঃ বিঃ ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। এস.আই সুমন মনগড়া তথ্য দিয়ে ওই মামলাটির চড়–ন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বাদী ইমাম হোসেন সাংবাদিকদের জানান, তার স্ত্রীকে মাস্তানরা তুলে নিয়ে অপহরণ করেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলাটি রেকর্ড করার নির্দেশ থাকলেও থানা কর্তৃপক্ষ তা রেকর্ড করেননি। পুনরায় আদালত নির্দেশে থানায় মামলাটি রেকর্ড ভূক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সুমন কুমার আদিত্য মামলার বাদীর অনুপস্থিতিতে আসামীদের সাথে গোপন আতাত করে আর্থিক সুবিধা নিয়ে বিদেশে থাকা স্বাক্ষীদের উপস্থিতি দেখিয়া আদালতে ভূয়া চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন।
অভিযুক্ত কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন; ইমাম হোসেনের দায়ের করা মামলাটি স্থানীয় ভাবে মিমাংশা হয়েছে বলে তিনি দাবী করেছেন। এ জন্য তিনি মামলাটির চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। তবে আর্থিক লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। মাদক ও চোরাচালানীর অভিযোগে তিনি বলেন; গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করলে তথ্যদাতাদের সোর্স মানি টাকা দিতে হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান বলেন; এস.আই সুমন কুমার আদিত্যের বিরুদ্ধে যেহেতু জুডিশিয়াল ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ছুটিতে থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শীঘ্রই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Post Views: 29
Previous Post

হাজী মনতাজ উদ্দীন

Next Post

নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুন:র্বহালের দাবীতে কসবায় ১৮ দলের বিক্ষোভ মিছিল

Next Post

নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুন:র্বহালের দাবীতে কসবায় ১৮ দলের বিক্ষোভ মিছিল

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist