Tuesday, July 28, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

আঞ্চলিক বা বিদেশে গণমাধ্যম কর্মীর জন্য মজুরি বোর্ড আসছে

banglarbarta.com by banglarbarta.com
October 27, 2016
in দেশ
0
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

গণমাধ্যম কর্মীর জন্য একই মজুরি বোর্ড আসছে সব মিডিয়ার কর্মচারী ও কর্মকর্তাদের একই মজুরি বোর্ডের অধীনে আনতে নতুন একটি আইনের খসড়া তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। আইনটির শিরোনাম- ‘গণমাধ্যম কর্মী ( চাকরির শর্তাবলি) আইন-২০১৬’। এই আইনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা একই মজুরি বোর্ডের অধীনে বেতন ভাতা পাবেন। পরিবর্তন ডটকমকে তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় আইনটির একটি খসড়া প্রস্তুত করেছে। তথ্য মন্ত্রণালয়ে আইনের খসড়াটি নিয়ে আলোচনা করার জন্য দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত আইন চূড়ান্ত অনুমোদন পেলে নতুন মজুরি বোর্ড সকল মিডিয়া প্রতিষ্ঠানের মালিকদের জন্য অবশ্য পালনীয় করা হবে। প্রস্তাবিত আইনটিতে ২৬টি ধারা রয়েছে। প্রস্তাবিত এ আইনের ধারা দুইয়ে বলা হয়েছে, পূর্ণকালীন কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী, ছাপাখানা কর্মচারী, মিডিয়া সদর দপ্তর কর্মী, আঞ্চলিক বা বিদেশি অফিসে কাজ করে এমন কর্মী এবং অনলাইন সংবাদমাধ্যমের সংস্করণের কর্মচারীরা এই আইনের আওতায় পড়বেন।

এ ছাড়া পূর্ণকালীন প্রযোজক, স্ক্রিপ্ট-রাইটার, শিল্পী, ডিজাইনার, কার্টুনিস্ট, ক্যামেরাম্যান, অডিও ও ভিডিও এডিটর, সাউন্ড রেকর্ডার, ক্যামেরা সহায়ক, গ্রাফিক্স ডিজাইনার ও ইনফগ্রাফ ডিজাইনারও প্রস্তাবিত নতুন আইনের আওতায় পড়বে। আইনটির ধারা ৬-এ বলা হয়েছে, প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিজ কর্মীদের কল্যাণের জন্য একটি ভবিষ্যৎ তহবিল গঠন করতে হবে। এই ভবিষ্যৎ তহবিল এই আইনে বর্ণিত নির্দেশনা অনুযায়ী হতে হবে। প্রস্তাবিত আইনটির খসড়ার ধারা ১০-এ  নারী কর্মচারীদের বিশেষাধিকারের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে নারী কর্মচারী নিযুক্ত থাকলে, তিনি যে পদমর্যাদারই হোন না কেন, তার প্রতি ওই প্রতিষ্ঠানের অন্য কোনো কর্মী এমন কোনো আচরণ করতে পারবে না যা অশ্লীল কিংবা উক্ত নারীর শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থী। সরকার প্রতি পাঁচ বছর পর পর মিডিয়া কর্মীদের জন্য একটি মজুরি বোর্ড গঠন করবে বলেও প্রস্তাবিত আইনটির ১১ ধারায় বলা হয়েছে।

প্রস্তাবিত আইনটির ১৮ ধারায় বলা হয়েছে, মিডিয়া কর্মীরা মালিকদের কাছ থেকে অপরিশোধিত টাকা পুনরুদ্ধার করতে সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অপরিশোধিত টাকার বিষয়টি সরকার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলে এই অর্থ আদায়ে ব্যবস্থা গ্রহণ করবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রস্তাবিত আইনটি সম্পর্কে বলেন, আমরা গুরুত্বের সঙ্গে এ বিষয়ে কাজ করছি। আইনটি চূড়ান্ত করার আগে সুবিধাভোগী ও বিভিন্ন মিডিয়ার মালিকদের সঙ্গে আলোচনা ও বৈঠক করা হবে।

Post Views: 57
Previous Post

সাংবাদিক দেওয়ান আঃ বাসেতের বাসায় দুর্ধর্ষ চুরি

Next Post

আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তানদের নির্বাচিত করায় কুয়েত প্রবাসী অভিনন্দন

Next Post

আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তানদের নির্বাচিত করায় কুয়েত প্রবাসী অভিনন্দন

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist