Saturday, October 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

অস্ট্রেলিয়ায় জাল ভিসা আতঙ্কে বাংলাদেশিরা

banglarbarta.com by banglarbarta.com
January 14, 2019
in প্রবাস
0
0
SHARES
61
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের ইস্যুকৃত এনভিআর স্ট্যাম্প- ছবি: প্রথম আলো
অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের ইস্যুকৃত এনভিআর স্ট্যাম্প-
ছবি: প্রথম আলো
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভিসা জাল হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে যারা ইতিমধ্যে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং যাদের অস্ট্রেলিয়ান পাসপোর্টে বাংলাদেশ হাইকমিশনের হাতে লেখা নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর স্ট্যাম্প রয়েছে। এই স্ট্যাম্প জাল নাকি সঠিক তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন তারা। কারণ সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের যে জাল ভিসা ধরা পড়েছে সেগুলো দেখতে অনেকটা এনভিআর স্ট্যাম্পের মতোই। তাই প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের জাল ভিসাধারী রোহিঙ্গাদের আটকের খবর প্রকাশিত হওয়ার পরপরই তারা নিজেদের এনভিআর স্ট্যাম্প ঠিক আছে কিনা জানতে সরব হয়ে উঠেছেন।

দেশটিতে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের অস্ট্রেলিয়ান পাসপোর্টে বাংলাদেশে ভ্রমণের একটি দীর্ঘ মেয়াদি অনুমতি পাওয়া যায়। নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর নামের এই স্ট্যাম্পটি বাংলাদেশে ভ্রমণের অনুমতি হিসেবে গ্রহণ করে বাংলাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। স্ট্যাম্পটি পাসপোর্টের মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকে। সাধারণত বাংলাদেশ হাইকমিশনে অস্ট্রেলিয়ান পাসপোর্ট ও নির্দিষ্ট ফি জমা দিলে স্ট্যাম্পে তারিখ, সূত্র ইত্যাদি হাতে লিখে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষর করে দেন।

এ নিয়ে প্রবাসী অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। সিডনির পূর্বাঞ্চলে বসবাস করেন তবারক খান। তিনি সামাজিক মাধ্যমে জানতে চেয়ে লিখেছেন, আমার অস্ট্রেলিয়ান পাসপোর্টে হাতে লেখা ভিসা (এনভিআর স্ট্যাম্প) আছে। এখন কীভাবে বুঝব এটা বৈধ কিনা বা নতুন মেশিন রিডেবল ভিসা করিয়ে নেওয়ার জন্য হাইকমিশন কোনো ঘোষণা দিয়েছে কী?

আরেক প্রবাসী সালেহ নবী এই প্রতিবেদককে বলেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের এনভিআর স্ট্যাম্পগুলো ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে দ্রুত হাইকমিশনের পদক্ষেপ নেওয়া দরকার। আর অনেকের পক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ক্যানবেরায় হাইকমিশনে আসা-যাওয়া করা সময় ও ব্যয়সাপেক্ষ। এদিকটা বিবেচনা করেও ডিজিটালি যাচাই করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

তবে বাংলাদেশিদের এনভিআর স্ট্যাম্প ও অন্য ভিসা নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ফরিদা ইয়াসমীন। মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে জানান, বাংলাদেশি এনভিআর স্ট্যাম্পধারীদের বিমানবন্দরে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তিনি আরও বলেন, ‘যে সকল মিয়ানমার নাগরিকের বাংলাদেশের ভ্রমণ ভিসা রয়েছে তাদের বাড়তি যাচাই করতে পারে। এ ছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের কোনো সমস্যা নেই। এরপরও কেউ যদি হাতে লেখা নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প যাচাই করতে চান তবে হাইকমিশনের ইমেইল বা ফোনে যোগাযোগ করলেই আমরা যত দ্রুত সম্ভব সহায়তা করব।’

প্রথম আলো

Post Views: 70
Previous Post

আদা চা : লিভার পরিষ্কার রাখে, গাঁটের ব্যথা কমায়

Next Post

Missions in Kuwait

Next Post

Missions in Kuwait

Discussion about this post

❑ আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
« Aug    
আলেয়া মান্নান এর কবিতা

আলেয়া মান্নান এর কবিতা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist