Saturday, August 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

স্পেনে করোনার সংক্রমন ঠেকাতে নতুন বিধি নিষেধ আরোপ

banglarbarta.com by banglarbarta.com
September 19, 2020
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
স্পেনে করোনার সংক্রমন ঠেকাতে নতুন বিধি নিষেধ আরোপ
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পেনে করোনার সংক্রমন ঠেকাতে নতুন বিধি নিষেধ আরোপসাহাদুল সুহেদ, স্পেন: স্পেনে করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ায় দেশটির আঞ্চলিক সরকারগুলো পৃথকভাবে নানা বিধি নিষেধ জারি করতে যাচ্ছে। এরই মধ্যে গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী মাদ্রিদে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাথমিকভাবে ৩৭টি এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছেন মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান ইসাবেল দিয়াজ আইয়ুসো। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সভা সমাবেশে ছয় জনের বেশি সমবেত না হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টার মধ্যে বন্ধ রাখাসহ ঘোষিত বিধি নিষেধ আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এবং অন্তত ১৪ দিন পর্যন্ত বলবৎ থাকবে। ঘোষিত বিধি নিষেধ অমান্যকারীকে ৬০০ ইউরো থেকে ৬লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান ইসাবেল দিয়াজ আইয়ুসো বলেন, যে ৩৭টি এলাকায় বিধি নিষেধ জারি করা হয়েছে, সেসব এলাকায় গত দুই সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার কারণে যাতে আবারো জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করতে না হয়, সেজন্য কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার কাজ করছে। মাদ্রিদ আঞ্চলিক সরকারের উপ প্রধান ইগনাসিয়ো আগুয়াদো বলেন, বিধি নিষেধ জারি করা ৩৭টি অঞ্চলে ২৫শতাংশ মানুষের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং আমরা পদক্ষেপ না নিলে আগামী কয়েকদিনের মধ্যে অবস্থা আরো খারাপ হবে। মাদ্রিদের ৩৭টি এলাকার বিধি নিষেধের মধ্যে উল্লেখযোগ্য হলো- একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া (স্কুল বা কাজের উদ্দেশ্যে বের হওয়া, স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য স্বাস্থ্য কেন্দ্র, ফার্মেসির উদ্দেশে বের হওয়া যাবে), সভা সমাবেশ বা সামাজিক অনুষ্ঠানে ছয় জনের বেশি সমবেত না হওয়া, পাবলিক পার্কে না যাওয়া (পার্ক বন্ধ থাকবে), মার্কেট/ রেস্তোরাঁয় ধারণক্ষমতার ৫০শতাংশ মানুষের প্রবেশ নিশ্চিত করা এবং ফার্মেসি ও গ্যাস স্টেশন ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টার পর খোলা না রাখা ইত্যাদি।
প্রসঙ্গত, করোনা মহমারির প্রথম তরঙ্গের মতো মাদ্রিদ আবারো করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। পুরো স্পেনের এক তৃতীয়াংশ করোনার রোগী মাদ্রিদে সনাক্ত হয়েছে। স্থানীয় সংবাদপত্র এল পাইস এর ১৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি সংবাদ সূত্রে জানা গেছে, মাদ্রিদে হাসপাতালগুলোর রোগীর মধ্যে ২১ শতাংশই করোনার রোগী এবং আইসিইউ-তে থাকা ৬৪শতাংশ রোগীই করোনায় সংক্রমিত।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়াল্ডোমিটার এর তথ্য অনুসারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিবেচনায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে স্পেন। দেশটিতে ছয় লাখ ৫৯ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩০ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন।

Post Views: 50
Previous Post

না-ফেরার দেশে আল্লামা শফী তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

Next Post

পশ্চিম ষোলশহরের বিবির হাটে মাস্ক ব্যবহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Next Post
পশ্চিম ষোলশহরের বিবির হাটে মাস্ক ব্যবহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পশ্চিম ষোলশহরের বিবির হাটে মাস্ক ব্যবহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist