Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

site-admin by site-admin
February 24, 2021
in শীর্ষ সংবাদ
0
স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

সাহাদুল সুহেদ, স্পেন: স্পেনে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাসের হলরুমে আয়োজিত মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে চার্জ দ্যা অ্যফেয়ার্স এম হারুণ আল রশিদ, কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম। দূতাবাসের প্রথম সচিব তাহসিনা আফরিন শারমিনের পরিচালনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরে আলোচনায় প্রধান অতিথি বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বিগত পাঁচ বছরে তার দায়িত্ব পালনকালীন সময়ে মাদ্রিদে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে তার প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং আশা করেন যে দূতাবাসের পরবর্তী কর্তৃপক্ষ সে প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি কামনা করে দোয়া করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।
এদিকে কোভিড১৯ এর কারণে দূতাবাসে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এ অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হতে পারেননি। দূতাবাসের পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে করোনাভাইরাস মহামারির কারণে লোকসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ দূতাবাস অভ্যন্তরীণভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করবে।

Post Views: 37
Previous Post

বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Next Post

বেনাপোলে ১০৩ কেজি ওজনের প্রতিবন্ধি নাজমাকে হুইল চেয়ার দিলেন মেয়র লিটন

Next Post
বেনাপোলে ১০৩ কেজি ওজনের প্রতিবন্ধি নাজমাকে হুইল চেয়ার দিলেন মেয়র লিটন

বেনাপোলে ১০৩ কেজি ওজনের প্রতিবন্ধি নাজমাকে হুইল চেয়ার দিলেন মেয়র লিটন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist