Sunday, June 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন

banglarbarta.com by banglarbarta.com
March 15, 2026
in বিনোদন, বিশ্ব, শীর্ষ সংবাদ, সাহিত্য
0
সময়ের জীবন্ত হৃদস্পন্দন কুয়েতের নাইফ প্যালাসে কামানের গর্জন
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময়ে কুয়েত ছিল ছোট একটি উপকূলীয় শহর। তখন মসজিদের মাইক্রোফোন, রেডিও বা মোবাইল ফোন ছিল না। তাই সূর্যাস্তের সঠিক সময় সবাইকে জানানোর জন্য এমন একটি পদ্ধতির প্রয়োজন ছিল যা দূর পর্যন্ত শোনা যাবে। কামানের গর্জন সেই কাজটি সহজ করে দেয়। শহরের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ এই শব্দ শুনেই বুঝতে পারতেন যে ইফতারের সময় হয়ে গেছে। এক শতাব্দীরও বেশি পুরোনো ইতিহাস এটি। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, কুয়েতে ইফতার কামানের প্রথা শুরু হয় ১৯০৭ সালে। সে সময় দেশটির শাসক ছিলেন শেখ মুবারক আল সাবাহ। তখন আধুনিক যোগাযোগব্যবস্থা বা সবার কাছে ঘড়ি না থাকায় সূর্যাস্তের সময় মানুষকে জানাতে এই কামান ব্যবহার করা হতো। দেশটির ইতিহাসে উল্লেখ আছে, প্রথম ইফতার কামানটি নিক্ষেপ করেছিলেন আলি বিন আকাব আল-খাজরাজি নামের একজন ব্যক্তি। প্রথম দিকে কামানটি কুয়েত সিটির সমুদ্রতীরবর্তী এলাকায় অবস্থিত সেইফ প্যালাস সংলগ্ন স্থান থেকে ছোড়া হতো। পরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নাইফ প্যালাস এলাকায় এটি স্থানান্তর করা হয়। রমজানের বিশেষ আকর্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এখন এই নাইফ প্যালাস। বর্তমানে ইফতারের সময় জানার জন্য নানা আধুনিক মাধ্যম থাকলেও এই ঐতিহ্য এখনো সংরক্ষণ করে রেখেছে কুয়েত। রমজান মাসে প্রতিদিন সূর্যাস্তের আগে সেনা সদস্যরা কামান প্রস্তুত করেন। এরপর আজানের মুহূর্তে এক রাউন্ড কামান নিক্ষেপ করা হয়। এই দৃশ্য দেখতে  রমজান মাসে প্রতিদিন ইফতারের কিছু সময় আগে থেকেই নাইফ প্যালাসের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দেশটির অনেক নাগরিকের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসীও এই ঐতিহ্যবাহী দৃশ্য দেখতে সেখানে উপস্থিত হন। কুয়েতের এই কামান এখন আর কেবল ইফতারের সময় জানানোর মাধ্যম নয়, এটি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং রমজানের আবেগের প্রতীক হয়ে উঠেছে। কামানের গর্জন শোনার সঙ্গে সঙ্গে চারপাশে উপস্থিত মানুষের মাঝে এক ধরনের আনন্দঘন আবহ তৈরি হয়, যা রমজানের বিশেষ অনুভূতিকে আরও গভীর করে তোলে। সূর্যাস্তের মুহূর্তে কামানের গর্জন যেন রোজাদারদের কাছে এক আনন্দের ঘোষণা রোজা ভাঙার সময় এসে গেছে। রমজানের প্রতিদিনের এই ছোট্ট আচার কুয়েতের ইতিহাস, ধর্মীয় চেতনা এবং সামাজিক ঐক্যের একটি জীবন্ত নিদর্শন হয়ে আজও টিকে আছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অনেকেই সেখানে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন। বিশেষ করে শিশুদের জন্য এটি এক ভিন্ন অভিজ্ঞতা। অনেক পরিবার রমজানের সময় সন্তানদের নিয়ে সেখানে যান, যাতে তারা দেশের এই পুরোনো ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। কুয়েতে বসবাসকারী বিভিন্ন দেশের প্রবাসীদের কাছেও নাইফ প্যালাসের ইফতার কামান একটি বিশেষ আকর্ষণ। অনেকেই রমজানের কোনো একদিন সেখানে গিয়ে এই ঐতিহ্যবাহী দৃশ্য কাছ থেকে দেখার চেষ্টা করেন। অনেকের মতো   আমিও একাধিকবার এই ঐতিহ্যবাহী দৃশ্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। নাইফ প্যালাসে গিয়ে ইফতারের মুহূর্তে কামানের গর্জন দেখেছি এবং সেই দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করে সংবাদও করেছি।

রমজানের সেই মুহূর্তে মানুষের অপেক্ষা, কামানের প্রস্তুতি এবং সূর্যাস্তের সাথে সাথে গর্জে ওঠা কামানের দৃশ্য সব মিলিয়ে এটি কুয়েতের একটি অনন্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এক সময় মানুষের কাছে সূর্যাস্তের সময় জানানোর জন্য এই কামান ব্যবহার করা হতো। আজ প্রযুক্তির যুগে তার প্রয়োজন না থাকলেও কুয়েত সরকার এই ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে। ফলে প্রতি বছর রমজান এলে নাইফ প্যালাসে কামানের গর্জন যেন আবারও স্মরণ করিয়ে দেয় ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় আবেগের এক সুন্দর মিলনস্থল এই ঐতিহ্য।

লেখক:  মঈন উদ্দিন সরকার সুমন

 সভাপতি: বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত

  kuwaitdesk@gmail.com

Post Views: 185
Previous Post

কুয়েত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে

Next Post

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

Next Post
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist