Friday, May 29, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে অবৈধ ক্লিনিক পরিচালনার দায়ে প্রবাসী আটক

banglarbarta.com by banglarbarta.com
November 15, 2025
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে অবৈধ ক্লিনিক পরিচালনার দায়ে প্রবাসী আটক
0
SHARES
68
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতের ফারওয়ানিয়া এলাকার একটি ব্যক্তিগত আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিক ভেঙে দিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। লাইসেন্সবিহীন চিকিৎসা কার্যক্রম বন্ধ করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিরাপত্তা অধিদপ্তর বিষয়ক সেক্টর এবং অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়। প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অস্থায়ী ওই ক্লিনিক থেকে চার ভারতীয় নাগরিককে আটক করা হয়। এর মধ্যে একজনকে চিকিৎসা সেবার অনুমোদন ছাড়াই রোগী দেখার সময় হাতেনাতে ধরে ফেলে কর্মকর্তারা। বাকি তিনজন চিকিৎসা নিতে সেখানে উপস্থিত ছিলেন। তদন্তে আরও বেরিয়ে আসে সরকারি ওষুধের অবৈধ বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি বৃহত্তর নেটওয়ার্কের তথ্য। এ ঘটনায় তিন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা সরকারি ওষুধ বিভিন্ন উপায়ে সংগ্রহ করে লাইসেন্সবিহীন চিকিৎসকের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করছিলেন। জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা জানতে পারেন, একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক বাংলাদেশী কর্মচারী তার পদের অপব্যবহার করে নিয়মিত সেখান থেকে ওষুধ চুরি করতেন এবং তা অবৈধ ক্লিনিকে সরবরাহ করতেন দেশটির সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন ভারতীয় ও বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 17
Previous Post

কুয়েতে হোমনা প্রবাসীদের মিলন মেলা

Next Post

কুয়েতে বাংলাদেশ উইথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Next Post
কুয়েতে বাংলাদেশ উইথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুয়েতে বাংলাদেশ উইথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist